Logo
Logo
×

বিনোদন

অনুপম রায়ের কনসার্ট স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সুর আর গানের মেলায় বুঁদ হতে প্রস্তুত ছিলেন সংগীতপ্রেমীরা। ওপার বাংলার শিল্পী অনুপম রায়ের কণ্ঠে সরাসরি ‘আমাকে আমার মতো থাকতে দাও’ কিংবা ‘তুমি যাকে ভালোবাসো’ শোনার প্রহর গুনছিলেন ভক্তরা। তবে সমস্ত আয়োজন ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে এসে থামতে হলো আয়োজকদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশে হঠাৎ করেই স্থগিত হয়ে গেল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি।

আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই মেগা কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা জারি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, ‘সব অনুমোদন দেওয়ার পরও 'অনিবার্য কারণ' দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।’

তাদের কথায়, ‘অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথানিয়মে সম্পন্ন করেছিলেন। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সব প্রস্তুতি এবং অনুমোদন থাকা সত্ত্বেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি না করার নির্দেশ দিয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’

আয়োজকরা আরও প্রকাশ করেন যে, হঠাৎ গৃহীত এই সিদ্ধান্তের ফলে শুধু সংগীতা অনুরাগী বা টিকিটপ্রার্থীরাই নন শিল্পী, স্পন্সর, পার্টনারসহ ইভেন্টের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের মধ্যেই গভীর হতাশার সৃষ্টি হয়েছে। 

হতাশ ভক্তদের পাশে দাঁড়িয়ে আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট কেনা দর্শকদের ক্ষতির সম্মুখীন হতে দেওয়া হবে না। কেনা টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়, ‘সব টিকিট ক্রেতাকে তাদের কেনা টিকিটের পুরো মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে আমরা এর প্রক্রিয়াটি জানিয়ে দেব।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন