ভারতীয় র্যাপার বাদশা ও অভিনেত্রী ঈশা রিখির সংসার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিয়ের মাত্র চার মাসের তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে সম্প্রতি ইনস্টাগ্রামে ঈশার একটি পোস্ট ঘিরে বিচ্ছেদের জল্পনা। অভিনেত্রীর সেই পোস্ট এখন ভাইরাল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায় পোস্টে ঈশা লিখেছেন, অনেক দিন আমি চুপ ছিলাম, কারণ আমি ভয় পেতাম। আমার মনে হয়েছিল, নীরব থাকাই সবচেয়ে নিরাপদ পথ।’ তিনি আরও দাবি করেন, ‘প্রভাব, ক্ষমতা ও সামর্থ্য’ তাকে মানসিকভাবে চাপে রেখেছিল। তবে পোস্টে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি বা নির্দিষ্ট কোনো ঘটনার বর্ণনা দেননি।
ঈশা আরও লেখেন, আমার নীরবতাকে কখনও সম্মতি হিসেবে দেখবেন না। নীরবতা ছিল শুধু নিজেকে বাঁচিয়ে রাখার উপায়। পোস্টের শেষ অংশে তিনি জানান, এখনও পুরো ঘটনা প্রকাশ করার জন্য প্রস্তুত নন। তবে আর সবকিছু স্বাভাবিক আছে বলে দেখানোর ভানও করতে চান না।
এর আগে বাদশাহর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছিলেন ঈশা। সেখানে তাদের বিয়ের কিছু ভিডিও ছিল। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা একটি আশা।’ সেই পোস্টের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।
চলতি বছরের মার্চের শেষ দিকে বিয়ে করেন বাদশা ও ঈশা রিখি। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর সামাজিক মাধ্যমে বিয়ের ভিডিও প্রকাশ হলে বিষয়টি সামনে আসে। এদিকে, ঈশার সাম্প্রতিক পোস্ট নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি বাদশাহ।



