Logo
Logo
×

বিনোদন

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। তিনি আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ‘বিউটি উইথ আ পারপাস’ মিস ওয়ার্ল্ডের মূল দর্শনকে সামনে রেখে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল এবং ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচ থেকে অনেকেই দেশের শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী। চূড়ান্ত পর্বে প্রশ্নোত্তরে আত্মবিশ্বাসী ও পরিপক্ব উত্তর দিয়ে বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগীরা।

শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে সবার সেরা হয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এর মুকুট জেতেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, যেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন