Logo
Logo
×

বিনোদন

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০২ এএম

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণন। রূপালি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব ও রসায়ন নিয়ে চর্চার শেষ নেই তামিলনাড়ুর বিনোদন পাড়ায়। তবে সম্প্রতি বিজয়ের জন্মদিনের পর থেকেই এই দুই তারকার সমীকরণ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। 

নেটিজেনদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করে দিয়েছেন তৃষা! স্বেচ্ছায় কি তবে দূরত্ব বাড়াচ্ছেন এই অভিনেত্রী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য- তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা। গত ২২ জুন ছিল অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২তম জন্মদিন। 

প্রতি বছরই এই বিশেষ দিনটিতে বিজয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে ভোলেন না তৃষা।  কখনো ফ্রেমবন্দি কোনো অপ্রকাশিত ছবি, আবার কখনো আবেগঘন বার্তা দিয়ে প্রিয় বন্ধুকে শুভকামনা জানান তিনি। স্বাভাবিকভাবেই বিজয়ের জন্মদিনে তৃষার পোস্টের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন ভক্তরা। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। 

বিজয়ের জন্মদিনে তৃষার পক্ষ থেকে দেখা যায়নি কোনো পোস্ট কিংবা শুভেচ্ছাবার্তা। এই নীরবতার মাঝেই নতুন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযো গমাধ্যমে। নেটিজেনদের একাংশ খেয়াল করেছেন, ইনস্টাগ্রামে বিজয়ের ফলোয়ার তালিকায় এখন আর তৃষার নাম নেই। বিজয়কে আনফলো করে দিয়েছেন তিনি। আকস্মিক এই কাণ্ড দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাদের দীর্ঘদিনের সুসম্পর্কে ফাটল ধরল?

যদিও ইনস্টাগ্রাম থেকে আনফলো করার এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তৃষা বা বিজয় কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, পর্দার পেছনের বিশেষ কোনো কারণেই হয়তো এই দূরত্ব তৈরি হয়েছে। আবার অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সামান্য কার্যকলাপ বা কেবল জন্মদিনের শুভেচ্ছা না জানানো দেখে এত বড় একটি সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন