বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন আমির।
অভিনেতা জানান, এই বিয়ে হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া বড় কোনো আয়োজন থাকছে না। তিনি বলেন, এটি একটি সাদামাটা ভাবেই হটে যাচ্ছে। নিজ বাড়িতেই বিয়ে হবে।
আমির খান জানান, তারা দুজনই চেয়েছেন বিয়ের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন করতে। কোনো জাঁকজমক বা বড় অনুষ্ঠান থাকছে না। তিনি আরও বলেন, বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বলিউডের ঘনিষ্ঠ তারকা যেমন শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো জল্পনা চলছে।
প্রসঙ্গত, গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা, যিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরির আগের সংসারে তার একটি সন্তানও রয়েছে। চলতি বছরের শুরুতে আমির খান প্রথমবার গৌরির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
অন্যদিকে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের সংসার জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।
সুত্র: বলিউড বাবলস



