Logo
Logo
×

বিনোদন

ভারতীয় গণমাধ্যমে শাকিবের ‘বাবা’ হওয়ার গুঞ্জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

ভারতীয় গণমাধ্যমে শাকিবের ‘বাবা’ হওয়ার গুঞ্জন

দিন পাঁচেক আগে আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। এরপর থেকে নেটিজেনদের মাঝে চাউর হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। আর প্রশ্ন জাগে, তবে কি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান? 

ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়কের ব্যক্তিগত জীবন বলা যায় কারোই অজানা নয়। করেছিলেন একাধিক বিয়ে। তার স্ত্রীদের মধ্যে একজন বুবলী।

বুবলীর পুত্র শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন নায়ক। এর মাস ছয়েক পর গুঞ্জন ওঠে, সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তাদের ভক্তরাও কার্যত দিনক্ষণ গুনছেন- কবে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। এমন সময়ে এডলফ খানের সাম্প্রতিক একটি পোস্ট যেন জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়। 

সেই পোস্টে এডলফ খান বুবলির সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, মাশাআল্লাহ! তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী। অভিনন্দন, তোমার মেয়ে হয়েছে শুনে অনেক খুশি।

এ পোস্ট ঘিরেই নানা জল্পনা তৈরি হলেও দেশের মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে তেমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সহ আরও কিছু সংবাদ মাধ্যম সরাসরি শাকিব খানের ‘বাবা হওয়া’ নিয়ে সংবাদ প্রকাশ করে। যেমন আনন্দবাজারের শিরোনামে লেখা হয়, 'তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা হলেন বুবলী, এ বার কন্যা না কি পুত্র এল তাদের সংসারে?' 

প্রায় একই শিরোনাম দিয়েছে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়। তারা শিরোনামে লিখেছে, 'তৃতীয়বার বাবা হলেন শাকিব খান, কন্যা নাকি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বুবলী?'

তবে বিষয়টি নিয়ে শাকিব-বুবলী ভক্তদের তুমুল প্রতীক্ষা থাকলেও আসল সত্যটা কি, সেটা হয়তো সময়ের সঙ্গে জানা যাবে, এমনটাই ভাবছেন কেউ কেউ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন