Logo
Logo
×

বিনোদন

কারিনার শারীরিক অবস্থার অবনতি, মেয়ের জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:২৪ পিএম

কারিনার শারীরিক অবস্থার অবনতি, মেয়ের জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। লিভার সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছেন কারিনার বাবা এবং জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। সংবাদমাধ্যমে তিনি জানান, শুক্রবার (৮ মে) রাতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন।

কায়সার হামিদ জানান, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে তিনি নিয়মিত চিকিৎসা না নেয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরবর্তীতে সংক্রমণ দেখা দেয় এবং এর মধ্যে তিনি হেপাটাইটিসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন কারিনা কায়সার। তিনি ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ নামের চরকি অরিজিনাল সিরিজের মাধ্যমে পরিচিতি পান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন