Logo
Logo
×

বিনোদন

আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’ আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে সম্প্রতি জার্মানির বার্লিনে আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় মাইকেল জ্যাকসনের বায়োপিক ‌‘মাইকেল’। 

এ সময় উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। 

মাইকেল জ্যাকসন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী একজন মার্কিন গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী ছিলেন, যাকে বিশ্বজুড়ে 'কিং অফ পপ' বা পপসম্রাট হিসেবে অভিহিত করা হয়। তার অসাধারণ প্রতিভা এবং নতুনত্বের মাধ্যমে তিনি মিউজিক ভিডিও এবং আধুনিক পপসংগীতের ধারা চিরতরে বদলে দিয়েছিলেন। 

মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল তার ভাইদের সঙ্গে নিয়ে গঠিত সংগীত দল 'দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো চার্ট-টপিং গান উপহার দেয়।

এ কিংবদন্তি ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার ছিল তীব্র অনুরাগ। 

১৯৭১ সালে মাইকেল এককভাবে গান গাওয়া শুরু করেন। তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত তার অ্যালবাম ‘থ্রিলার’ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। এটি ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত।

মাইকেল জ্যাকসন কেবল একজন শিল্পীই ছিলেন না, বরং একজন বড়মাপের মানবহিতৈষীও ছিলেন। তিনি বিশ্বজুড়ে ৩৯টি দাতব্য সংস্থাকে কোটি কোটি ডলার অনুদান দিয়েছিলেন এবং নাগরিক অধিকার ও পরিবেশগত কারণে সচেতনতা তৈরিতে কাজ করেছিলেন। ১৯৯৬ সালে তার আয়ের অর্থ দিয়ে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। মাইকেল জ্যাকসন আজও তার গান এবং নাচের মাধ্যমে কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন।

২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে (প্রোপোফল নামক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়) এ কিংবদন্তির মৃত্যু হয়। সেদিন তার আকস্মিক মৃত্যুতে পুরো বিশ্ব শোকাভিভূত হয়ে পড়েছিল। 

বর্তমানে তার জীবনী অবলম্বনে হলিউডে বায়োপিক নির্মাণ করা হয়েছে। যেখানে তার চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। এ সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন এবং আইকনিক পারফরম্যান্স তুলে ধরা হয়েছে।

লায়ন্সগেট ও গ্রাহাম কিং এবং জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন (মাইকেল জ্যাকসনের এস্টেটের সহনির্বাহী) প্রযোজনায় জন লোগানের চিত্রনাট্যে অ্যান্টোনি ফুকার পরিচালনায় নির্মিত হয়েছে 'মাইকেল' সিনেমা। এত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইপো জাফার জ্যাকসন। পপসম্রাটের ভূমিকায় অভিনয় করে এর মধ্যেই আলোচনায় এসেছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের আশা, 'মাইকেল' সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়ে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এ পূর্বাভাস মিলে যায়, তবে এটি হবে মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান। আজ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’ সিনেমাটি।  

কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনকে নিয়ে। সম্পর্কে পপসম্রাটের ভাতিজা এক অনবদ্য অভিনয় ও তার লুকের মাধ্যমে চাচা মাইকেলের প্রায় পুরোটাই পর্দায় ফুটিয়ে তোলেন। দর্শকদের মতে, জাফরের কণ্ঠ থেকে শুরু করে তার নাচ ও আবেদন প্রায় সবটাই মিলেছে মাইকেল জ্যাকসনের সঙ্গে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন