Logo
Logo
×

বিনোদন

সেন্সরে গিয়ে বিপাকে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

সেন্সরে গিয়ে বিপাকে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির আগেই বড় ধরনের সেন্সর ঝড়ের মুখে পড়েছে। ভারতের সেন্সর বোর্ড ছবিটিতে মোট ৬৩টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে যার মধ্যে রয়েছে সংলাপ বদল, আপত্তিকর দৃশ্য কাটছাঁট এবং সাবটাইটেল সংশোধন।

প্রথমে সিনেমাটি ১০ এপ্রিল মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়। মুক্তির আগে থেকেই ট্রেলার ও গান দর্শকদের মধ্যে ভালোই আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেন্সর বোর্ডের একাধিক আপত্তির কারণে শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনতে হয় নির্মাতাদের।

সেন্সর বোর্ডের নির্দেশে সিনেমা টি প্রায় ১০ মিনিটের মতো ফুটেজ বাদ দেয়া হয়েছে। বিশেষ করে ২৬ মিনিট ও ১ ঘণ্টার কাছাকাছি সময়ে থাকা কিছু সংলাপ পরিবর্তন করা হয়েছে।  নারীদের নিয়ে অবমাননাকর একটি ডায়লগ সংশোধনের নির্দেশ এসেছে। এছাড়াও ধর্মীয় ও কুসংস্কার বিষয়ক অংশে সতর্কতামূলক নোট যোগ করতে বলা হয়েছে। 

সিনেমাতিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। গত ২ এপ্রিল সিনেমাটি ‘ইউএ’ সার্টিফিকেট পেয়েছিল, অর্থাৎ ১৬ বছরের কম বয়সীরা অভিভাবকের সঙ্গে দেখতে পারবে। সব সংশোধন শেষে ১১ এপ্রিল চূড়ান্তভাবে অনুমোদন দেয় সেন্সর বোর্ড। সব মিলিয়ে কাটছাঁটের পর সিনেমাটির রানটাইম দাঁড়িয়েছে প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ডে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন