Logo
Logo
×

বিনোদন

দক্ষিণী অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা আতঙ্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

দক্ষিণী অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা আতঙ্ক

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও বোমা হামলার হুমকির মুখে পড়েছেন। কয়েক মাসের ব্যবধানে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। ভারতের চেন্নাইয়ের তেনামপেট এলাকায় তার বাসভবনে বোমা হামলার হুমকি দেয়া হয়।

সম্প্রতি চেন্নাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ই-মেইল আসে, যেখানে দাবি করা হয় তৃষার বাড়িতে বোমা রাখা হয়েছে। খবর পাওয়ার পর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় টেনামপেট থানার পুলিশ। সঙ্গে থাকে বোমা নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) ও স্নিফার ডগ। পুরো বাড়ি ও আশপাশের এলাকা তন্নতন্ন করে খোঁজার পর পুলিশ নিশ্চিত হয় কোথাও কোনও বিস্ফোরক নেই, পুরো ঘটনাটিই ছিল মিথ্যা।

এর আগে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে অনেক তারক্যারাই এমন হুমকি পেয়েছেন। গত কিছুদিন ধরেই রজনীকান্ত, থালাপাতি বিজয়, অজিত কুমার কিংবা ধানুশের বাড়িতে বোমার হুমকির ঘটনা ঘটলেও, সবই ছিল প্র্যাংক বা ভুয়া। এই তালিকায় নাম যুক্ত হলো জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনেরও।

তবে এটি প্রথম ঘটনা নয়। গত বছরের অক্টোবরেও তৃষা একই ধরনের হুমকি পেয়েছিলেন। স্বল্প ব্যবধানে এই পুনরাবৃত্তি চেন্নাই পুলিশ প্রশাসনকে বেশ চিন্তিত করে তুলেছে। ফলে এবার তারা আর ঝুঁকি নিচ্ছে না। সাইবার ক্রাইম ইউনিট জোর তদন্ত শুরু করেছে। কে এই উস্কানিমূলক ই-মেইল পাঠালো, তা জানতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে। জালিয়াতির জালে যেন আর কেউ না পড়ে, তা নিশ্চিত করতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে। 

সূত্র: ইয়ন 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন