বিশ্ব রঙ’র কর্ণধার বিপ্লব সাহার প্রযোজনা
বৈশাখী গান নিয়ে এলো ৪ গুণী শিল্পী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্ব রঙ-এর কর্ণধার বিপ্লব সাহা একটি বিশেষ সংগীত প্রযোজনা নির্মাণ করেছেন, যার শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’।
বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং বিপ্লব সাহা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। এ ছাড়া আরও আছেন কুমার বিশ্বজিৎ ও সুস্মিতা সাহা।
গানটির ভিডিওচিত্রে দেশের ফ্যাশন জগতের বহু পরিচিত ও স্বনামধন্য ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন, যা একে আরও আকর্ষণীয়, বর্ণময় এবং নান্দনিক করে তুলেছে। বৈশাখী আবহ, ঐতিহ্যবাহী রং ও সংস্কৃতির সম্মিলনে এই প্রযোজনাটি একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ।



