Logo
Logo
×

বিনোদন

সুখবর দিলেন রাশমিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

সুখবর দিলেন রাশমিকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারি ২৬ তারিখ উদয়পুরে বিয়ে করেছেন তারা। তাদের বিয়ে নিয়ে এখনও আলোচনা চলছে আর এর মাঝেই শুরু হইয়েছে নতুন গুঞ্জনের।  সম্প্রতি রাশমিকার একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছে নতুন অতিথি আসতে চলেছে বিজইয়-রাশমিকার ঘরে।   

বিয়ের মাত্র এক মাসের কিছু বেশি সময় পরে রাশমিকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, ক্যাপশনে লিখেছেন, “এখন আমরা তিনজন” এবং সঙ্গে যুক্ত করেছেন একটি সাদা হৃদয়ের ইমোজি। ভিডিওটিতে অ্যানিমেটেড গ্রাফিক্সে রাশমিকা ও বিজয়কে একটি লাল হৃদয় ও হলুদ ফুলের সঙ্গে দেখানো হয়েছে। ফ্যানরা তৎক্ষণাৎ এটি গর্ভধারণের ঘোষণা হিসেবে ধরে নিয়েছেন।

অনেকে তিন সংখ্যা দিয়ে তাদের সংসারে সন্তান আগমনের ইঙ্গিত দেখছেন। আবার অনেকে মনে করছেন এটি অন্য কোনো অর্থ প্রকাশ করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশের পর ভক্তরা লিখেছেন, “রাশমিকা কি গর্ভবতী?” বা “আপনি কি মা হতে যাচ্ছেন?” ধরনের প্রশ্ন। 

তবে এই পোস্টের অর্থ সরাসরি  নতুন অতিথির আগমন নয়। রাশমিকার ভিডিওটি তার ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট “রশ্মিকারু” এবং “ট্র্রিরিবলি টাইনি টেলস” ট্যাগের সঙ্গে যুক্ত, এই অ্যাকাউন্টগুলোয় অভিনেত্রী নানান সময়  ছোট অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং ব্যক্তিগত অনুভূতিগুলো ভাগ করেন।  বিশেষজ্ঞরা বলছেন, রাশমিকা অনলাইনে প্রায়ই প্রতীকী বা রোমান্টিক পোস্ট শেয়ার করেন, যা ভক্তরা প্রায়শই সরাসরি বোঝার চেষ্টা করেন। তাই  এই মুহূর্তে বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানার ঘরে নতুন অতিথি আসছে এমন কোনো বিষয় স্পষ্ট নয়।   

সূত্র: ইন্ডিয়াডটকম 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন