Logo
Logo
×

বিনোদন

কাজী নজরুল ইসলামের চার গজল গাইলেন বিপ্লব সাহা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

কাজী নজরুল ইসলামের চার গজল গাইলেন বিপ্লব সাহা

দেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বহুমুখী প্রতিভার অধিকারী। শখের বশে নিয়মিত গান গেয়ে প্রশংসিত হচ্ছেন তিনি। আবিদা সুলতানা, কনক চাপা, কোনাল, কনা, দিনাত জাহান মুন্নি, আঁখি আলমগীর, সালমা, দেবলীনা সুর, ঐশীসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে গান গেয়েছেন। বিভিন্ন উৎসবে প্রকাশ হয় তার মৌলিক ও পুরনো দিনের গান।

সেই ধারাবাহিকতায় এবার চারটি জনপ্রিয় নাতে রাসুল কণ্ঠে তুলেছেন বিপ্লব সাহা। সবকটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে। এগুলো হলো—

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এই সুন্দর ফুল, সুন্দর ফল

আল্লাহকে যে পাইতে চায়

নাতে রাসুলগুলো আলাদা করে প্রকাশ হয়নি, বরং একটি ম্যাশআপ আকারে মিউজিক ভিডিওতে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। কম্পোজিশন করেছেন রাজন সাহা। নির্দেশনা ও সিনেমাটোগ্রাফি করেছেন অনিক চন্দ। এডিটিং ও কালার গ্রেডিং করেছেন এস এম তুষার ও রাকিব। মেকআপ করেছেন আফসানা আক্তার।

বিপ্লব সাহা বলেন, “আমি মূলত সখের বশে গান করি। এবারের কাজ অনেক দিনের প্রিয়জনের অভিযোগ থেকেও মুক্তি বলা যায়। কারণ প্রতি পূজায় আমার গান মুক্তি পায়, কিন্তু ঈদে আসে না। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি জনপ্রিয় নাতে সংকোচ কাটিয়ে গেয়েছি। সবার কাছে আশীর্বাদ চাই, যাতে সামনে আরও এ ধরনের কাজ করতে পারি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন