Logo
Logo
×

বিনোদন

মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সাজ্জাদ আল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনায় আসামির গায়ে লাগে। মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন। 

ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি আরো অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন। মামলাটি আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেপ্তারি পরোয়ারা জারির প্রার্থনা করেন সাজ্জাদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন