Logo
Logo
×

বিনোদন

সংসার ভাঙল ইউটিবার রজব বাটের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

সংসার ভাঙল ইউটিবার রজব বাটের

কয়েক মাস ধরে জল্পনা-কল্পনা এবং নানা চর্চার পর অবশেষে স্ত্রী ইমানের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের আলোচিত-সমালোচিত ইউটিবার রজব বাট। বিয়ের মাত্র ১৫ মাস পরই বিচ্ছেদ হলো তাদের। এরই মধ্যে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন রজব বাট।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় রজব বাটের বিচ্ছেদ আবেদনের ছবি ছড়িয়ে পড়েছে। যা প্রকাশ হতেই হতবাক তার ভক্তরা। এখন সবাই অপেক্ষায়, ঠিক কী হতে যাচ্ছে তা জানার জন্য।

ইমানকে পাঠানো রজব বাটের বিচ্ছেদের নোটিশে বলা হয়েছে, লাহোরের পার্ক ভিউ সোসাইটির বাসিন্দা মুহাম্মদ আফজাল বাটের ছেলে রজব আলী বাট, শেখ আসাদ হুসেনের মেয়ে ইমান আসাদকে তালাক ঘোষণা করেছেন।

এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ইমানকে বিয়ে করেন রজব বাট। পাকিস্তানের আইন অনুযায়ী বিয়ে করেছিলেন তারা। নোটিশে আরও বলা হয়েছে, প্রথমে এই দম্পতি শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতেন। কিন্তু পরে তাদের মধ্যে মতপার্থর্ক্য এবং অসঙ্গতি দেখা দিতে থাকে। ফলে ঘনঘন বিরোধ দেখা দেয়।

নোটিশে দাবি করা হয়েছে, ইমান ও রজব বাটের মধ্যকার জটিলতা তাদের দুই পরিবারের সদস্য ও বন্ধুরা সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইউটিউবার মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর বিধান অনুযায়ী বিয়ে বিচ্ছেদের ঘোষণা করেছেন।

এদিকে রজব বাটের বিচ্ছেদের আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমান। তিনি একটি বিবৃতি প্রকাশ করে হতাশা জানিয়েছেন। লিখেছেন, সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য আমি চুপ ছিলাম। প্রথম পডকাস্টে করা মিথ্যা অভিযোগ এবং এখন এই আইনি নোটিশ... আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, এই সবকিছুতে আমার এবং আমার ছেলের দোষ কী? আমার অনেক কিছু বলার আছে। কিন্তু এই মাসের পবিত্রতার জন্য আমি এখনো চুপ করে আছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন