Logo
Logo
×

বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ‘স্যাক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো ওয়েব সিরিজে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অসুস্থতার খবরটি প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি তার শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

রাজশ্রী দীর্ঘদিন ধরেই সমান্তরাল বা আর্ট ঘরানার সিনেমার পরিচিত মুখ। যদিও নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে তার অভিনয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এরপর কিছু বড় প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং নিজের জীবনযুদ্ধের গল্প শুনিয়েছেন এই তারকা।

হাসপাতাল থেকে দেওয়া এক বার্তায় রাজশ্রী জানান, তিনি ‘ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা’ বা প্রথম পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে এই কঠিন খবরটি শুরুতে নিজের বাবা-মাকেও জানানোর সাহস পাননি তিনি। অভিনেত্রীর আশঙ্কা ছিল, শুনলে তার বৃদ্ধ বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

সোশ্যাল মিডিয়ায় রাজশ্রী লিখেছেন, ‘আপনারা যখন এই লেখাটি পড়ছেন, তার মানে আমি অবশেষে আমার বাবা-মাকে বলার সাহস পেয়েছি যে আমার ‘গ্রেড ওয়ান’ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন আপনাদের সবার জানার সময় হয়েছে।’

নিজের সুস্থতা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী আরও বলেন, ‘সৌভাগ্যবশত নিয়মিত চেক-আপের সময় বিষয়টি ধরা পড়ে। এরপর প্রচুর পরীক্ষা এবং অস্ত্রোপচারের চড়াই-উতরাই পার করতে হয়েছে। তবে সবার ভালোবাসা ও উষ্ণতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে আমার ভয় শক্তিতে পরিণত হয়েছে। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন