Logo
Logo
×

বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

দীর্ঘ সাত বছরের গুঞ্জন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে রাজকীয় এক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই তারকা যুগল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভক্তদের দেওয়া ভালোবাসার ডাকনাম ‘ভিরোশ’ (বিজয় ও রাশমিকা)-কে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা এই নামেই অভিহিত করেছেন। বিয়ের প্রস্তুতির খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তবে সবকিছুই রাখা হয়েছিল কড়া গোপনীয়তার মধ্যে।

রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে কাজ করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা পরে প্রেমে রূপ নেয়। যদিও দীর্ঘ সময় তারা নিজেদের সম্পর্ককে শুধু ‘বন্ধুত্ব’ বলে দাবি করে আসছিলেন, তবে সম্প্রতি প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন এই জুটি।

বিয়ের খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে ইন্টারনেটে তাদের বিয়ের যে সব ছবি দেখা যাচ্ছে, তার বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি। প্রিয় তারকার পক্ষ থেকে বিয়ের অফিশিয়াল ছবি ও ভিডিও প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি অনুরাগী।

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে ‘অর্জুন রেড্ডি’খ্যাত বিজয় এবং ‘পুষ্পা’ ও ‘অ্যানিমাল’খ্যাত রাশমিকা এখন সর্বভারতীয় তারকা। তাদের এই রাজকীয় বিয়ে বিনোদন জগতের বছরের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে জায়গা করে নিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন