Logo
Logo
×

বিনোদন

অবশেষে বিয়ের কথা জানালেন রাশমিকা-বিজয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

অবশেষে বিয়ের কথা জানালেন রাশমিকা-বিজয়

দক্ষিণ ভারতের অভিনেত্রী-অভিনেতা রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকুন্ডা যে বিয়ে করছেন, সেটি প্রায় সবারই জানা। তবে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন এই দুজন। অবশেষে নিজেরা স্বীকার করলেন বিয়ের কথা। খবর এনডিটিভির।

আনুষ্ঠানিকভাবে রাশমিকা ও বিজয় জানিয়েছেন, তাদের আসন্ন বিবাহের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। বিজয় ও রাশমিকার নাম জোড়া লাগিয়ে বহু বছর আগে ভক্তরা তাদের এই নাম তৈরি করেছিলেন। সেই নামকেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণ করছেন তারা।

বার্তায় তারা লিখেছেন, ‘আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের জন্য ভালোবাসা দিয়ে একটি নাম দিয়েছিলেন—‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে আমাদের এক হওয়ার দিনটির নাম আপনাদের সম্মানে রাখছি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন।’

বিয়ের তারিখ ও ভেন্যু

আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসছে এই তারকা জুটির বিয়ের আসর। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হবে বিয়ে। উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ পরিবার ও নির্বাচিত অতিথিরা।

খবরে আরও বলা হয়েছে, মূল বিয়ের অনুষ্ঠানে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের সহকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে, ‘দ্য মেমেনটোস বাই আইটিসি হোটেলস’, ‘র‌্যাফেলস উদয়পুর’ এবং ‘ফেয়ারমন্ট উদয়পুর প্যালাস’। সূত্রের দাবি, আরাবল্লী পর্বতমালার মনোরম পরিবেশে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’-এই বিয়ের আয়োজন হওয়ার সম্ভাবনা বেশি।

বিয়ের পর রাশমিকা ও বিজয়ের হায়দরাবাদ ও মুম্বাইয়ে আলাদা দুটি রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেদিনই হবে সঙ্গীত ও মেহেন্দি। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন