বসন্তের রঙে বিশ্বরঙের ‘ফাল্গুন কালেকশন ২০২৬’ উন্মোচন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
বাংলার ঋতুচক্রে ফাল্গুন মানেই রঙ, উচ্ছ্বাস আর উৎসবের আবহ। সেই বসন্তের আনন্দ ও ভালোবাসাকে ফ্যাশনের ভাষায় তুলে ধরতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ (Bishworang) উন্মোচন করেছে তাদের বিশেষ ফাল্গুন কালেকশন ২০২৬।
বিশ্বরঙ জানায়, ফাল্গুনের প্রাণবন্ত রঙ, হালকা আবহ ও বাঙালিয়ানাকে কেন্দ্র করেই এবারের কালেকশনটি তৈরি করা হয়েছে। বসন্তের স্বচ্ছতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইট রঙের সমন্বয়। হালকা ও আরামদায়ক ফেব্রিকের সঙ্গে নান্দনিক ডিজাইনের কারণে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিনেও এই পোশাকগুলো পরার উপযোগী।
ফাল্গুন কালেকশনে নারী ও পুরুষদের জন্য থাকছে শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস। এতে দেশীয় মোটিফ ও হ্যান্ডলুম অনুপ্রাণিত নকশার পাশাপাশি আধুনিক কাটিংয়ের সঙ্গে ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
বিশ্বরঙের ডিজাইন টিমের ভাষ্য, ফাল্গুন মানেই রঙে রঙে অনুভূতির প্রকাশ। এই কালেকশনে আমরা বসন্তের ভালোবাসা, আনন্দ আর দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
ব্র্যান্ড কর্তৃপক্ষ জানায়, ফাল্গুনের রঙ নতুন শুরুর প্রতীক। সেই ভাবনা থেকেই এই কালেকশনের মাধ্যমে মানুষের অনুভূতি, উৎসব আর ভালোবাসাকে পোশাকের ভাষায় প্রকাশ করা হয়েছে।
ফাল্গুন কালেকশন ২০২৬ পাওয়া যাচ্ছে দেশের সব বিশ্বরঙ শোরুমে। পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট (www.bishworang.com)-এর মাধ্যমে অনলাইন অর্ডারের সুবিধাও রয়েছে।



