Logo
Logo
×

শিক্ষা

দাবি না মানলে কাকরাইল মোড় হবে জনদাবির নতুন কেন্দ্র: জবি শিক্ষক সমিতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০৩ পিএম

দাবি না মানলে কাকরাইল মোড় হবে জনদাবির নতুন কেন্দ্র: জবি শিক্ষক সমিতি

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।

শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে চলমান শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, তিন দিন ধরে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে আন্দোলন করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো উদ্যোগ দেখা যায়নি, যা প্রথম দিনেই নেওয়া যেত।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখান থেকে আর পিছু হটার সুযোগ নেই। দাবি আদায় না হলে কাকরাইল মোড়ই হবে নতুন আন্দোলনের কেন্দ্র।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি দিয়ে দাবিকে দমাতে চায়, তবে আমরা তা প্রতিহত করব।

তিনি শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে সমস্যার সমাধান ও আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন