Logo
Logo
×

শিক্ষা

কাকরাইল নয়, যমুনা অভিমুখের সড়কে শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৪৫ এএম

কাকরাইল নয়, যমুনা অভিমুখের সড়কে শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শুক্রবার (১৬ মে) তারা কাকরাইল মোড়ে নয়, অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার ভবনের প্রবেশপথের সামনে। এর ফলে কাকরাইল মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক সেখানে অবস্থান করছেন। তারা "তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান", "বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়"— এমন নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থী তানভীর বলেন, "আমরা আপাতত জনগণের ভোগান্তি এড়াতে মূল সড়ক থেকে সরে এসেছি। তবে আরও শিক্ষার্থী আসছেন। এরপর কাকরাইল মোড় অবরোধ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।"

শিক্ষার্থী রাজেন সালেহ জানান, "কিছুক্ষণ পরেই আমাদের ঘোষিত সমাবেশ শুরু হবে। আর জুমার নামাজের পর আমরা গণঅনশন কর্মসূচি শুরু করবো।"

কর্মসূচিতে যোগ দিতে সকালে বিভিন্ন এলাকা থেকে বাসযোগে শিক্ষার্থীরা কাকরাইল এলাকায় আসতে শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় আজও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন