Logo
Logo
×

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেন।  

সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে। এছাড়া ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিধারীও রয়েছেন।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনের আনুমানিক বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের ফি থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। আয়োজনে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে প্যান্ডেল নির্মাণ, সাজ-সজ্জা এবং আবাসন ব্যবস্থাপনার কাজে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বিদ্যুৎ ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।  

উল্লেখ্য, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এবারের সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন