Logo
Logo
×

শিক্ষা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী দিনগুলোতে অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাও ওই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর শুরু হওয়া ফরম পূরণ কার্যক্রম ৯ নভেম্বর শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখের বেশি শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে।

বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফরম পূরণ করেছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ে পুনঃপরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), যেখানে ফরম পূরণ করেছে ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন। আর তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে রসায়ন বিষয়ে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের সুযোগ দেওয়া হবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুক

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন