Logo
Logo
×

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের পার্কিং এলাকায় থাকা একটি গাড়ির চালক খাবার শেষে ফিরে এসে দরজা খোলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, একই সময়ে এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘটনাস্থলে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ভবনের ওপরের দিক থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, পার্কিং এলাকায় রাখা একটি গাড়ির পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার উৎস ও দায়ীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ককটেলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন