Logo
Logo
×

শিক্ষা

আবাসন ও কোটা বৃদ্ধিসহ রাবি উপাচার্যের কাছে পিসিপির পাঁচ দফা দাবি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

আবাসন ও কোটা বৃদ্ধিসহ রাবি উপাচার্যের কাছে পিসিপির পাঁচ দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে আবাসন সুবিধা নিশ্চিত, কোটা আসন বৃদ্ধি, সামাজিক উৎসবে ছুটিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। 

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে  উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব দাবি তুলে ধরেন তাঁরা। 

পাঁচ দফা দাবির হলো— বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ও আদিবাসী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটার আসনসংখ্যা বৃদ্ধি করা,  প্রথম বর্ষ থেকেই পাহাড়ি ও আদিবাসী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে তাঁদের জন্য কমপক্ষে পাঁচটি করে কক্ষ বরাদ্দ দেওয়া, আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব উপলক্ষে প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা এবং এ সময়ে কোনো বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকলে তা স্থগিত রাখা,

আদিবাসী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি চর্চার জন্য পৃথক কক্ষ বরাদ্দ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় কার্যক্রম পালনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৌদ্ধমন্দির বা প্যাগোডা নির্মাণ করা, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, হত্যা ও সাম্প্রদায়িক হামলাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা।

মতবিনিময়কালে জানান,  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি ও আদিবাসী শিক্ষার্থীরা আবাসনসংকটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি নিজেদের সামাজিক ও ধর্মীয় উৎসব পালন, সাংস্কৃতিক চর্চা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা, সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক প্রাচুর্য্য চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন