Logo
Logo
×

শিক্ষা

গবেষণায় বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

গবেষণায় বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

২০২৬ সালের অক্টোবর মাসে স্কোপাসে প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির মোট গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ২৫৫টি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটির গবেষণা প্রকাশনার সংখ্যা ১৩ হাজার ৮০৭টি।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি গবেষণা প্রকাশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দ্বিতীয় অবস্থানে থাকা বুয়েটের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনার সংখ্যা ৪ হাজার ৪৪৮টি বেশি।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদান রয়েছে। স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন।

তিনি বলেন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী জ্ঞানচর্চার পরিসর আরও সম্প্রসারণ করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে গবেষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বাড়াতে কাজ করা হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন