Logo
Logo
×

শিক্ষা

বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

Icon

‎ ‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

‎নির্লজ্জ দলীয়করণের উদ্দেশ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেট থেকে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। 

‎তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে।

‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।

‎রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, “সরকারকে বলতে চাই, ক্ষমতায় এসে জনগণের ওপর স্বেচ্ছাচারিতা চালানোর চেষ্টা করবেন না। জনগণই ক্ষমতার মালিক; প্রয়োজনে তারাই আপনাদের ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিতে পারে। 

‎তিনি বলেন, ভাইভায় নম্বর কমানো, ভেরিফিকেশনের নামে প্রাথমিক বিদ্যালয় থেকে বিসিএস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণতা তৈরি এবং ভিন্নমতকে উপেক্ষার যে চেষ্টা চলছে, তা স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।

‎শহীদ জিয়াউর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোজাম্মেল হক বলেন  ‘আমরা বিএনপি সরকারকে জানাতে চাই— আপনারা যদি আবারও আওয়ামী লীগ সরকারের এই পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনারাও সেম আওয়ামী লীগ সরকারের মতো পরিস্থিতির শিকার হবেন।

‎তিনি বলেন,  ‘যেই ৫৭ জন যোগ্য প্রার্থীকে বাদ দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে মামলা করার আগেই যারা বঞ্চিত, তাদেরকে আপনারা যথাসময়ে নিয়োগ দেবেন। নইলে রিট মামলা যদি করতে হয়, তাহলে ঠিক আওয়ামী লীগ সরকারের মতো আপনারাও নির্লজ্জভাবে হেরে যাবেন।’

‎তিনি আরও বলেন,  আমাদের ভাষায় একটা কথা আছে যে, 'সুখে থাকলে ভূতে কিলায়'। আমার মনে হয় বিএনপি সরকারও সুখে থাকতে চাচ্ছে না। তাদের ওপর শয়তান ভর করছে। অযথায় শিক্ষার্থীদের তারা ক্ষ্যাপায় তুলছে।

‎বিজয় ২৪ হলের হল সংসদের সহ-সভাপতি মোঃ রাসেল মিয়া বলেন, আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী কায়দায় হাঁটতে দেখতেছি। তারা বার বার বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয় করণ করার অপচেষ্টা করতেছে। আপনাদের বলতে চায়, লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান। 

‎তিনি আরোও বলেন, কোনো কারণ ছাড়া চাকরি প্রত্যাশীদের যে ভেরিফিকেশন ও বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আপনারা মেধার মূল্যায়ন করুন অন্যথায় পূর্ব সরকারের মতো পরিণত হবে আপনাদের‌ও।

‎মানববন্ধনে রাকসুর ভিপি, বিতর্ক ও সাহিত্য সম্পাদকসহ কেন্দ্রীয় ও হল সংসদের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন