Logo
Logo
×

শিক্ষা

জাকসুর মেয়াদ শেষ হচ্ছে ১৮ সেপ্টেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

জাকসুর মেয়াদ শেষ হচ্ছে ১৮ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। এদিকে পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ও চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাকসু।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনি ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা।
জাকসুর মেয়াদ শেষ হচ্ছে ১৮ সেপ্টেম্বর
জাবিতে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট

সংবাদ সম্মেলনে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই এই বিশ্ববিদ্যালয়ের জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা পরবর্তী জাকসুর রোডম্যাপ চাই।’

জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, ‘উপাচার্য মহোদয় কথা দিয়েছেন যে, জাকসুর মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত অটোমেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তা সংস্কার, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয় জাকসুর মেয়াদ শেষ হবার আগেই দৃশ্যমান হবে।’

তিনি বলেন, ‘জাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। এই অডিট কমিটি জাকসুর মেয়াদের আগেই আমাদের টোটাল আয়-ব্যয়ের হিসাবটা সব শিক্ষার্থীর জন্য সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করা হবে।’ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন