Logo
Logo
×

শিক্ষা

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

দেশের ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৯টি কলেজে নতুন অধ্যক্ষ এবং ৩টি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. বদরুল ইসলাম। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক গাজী সবুজ আহম্মদ।

এছাড়া টাঙ্গাইলের ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আনিসুর রহমান, যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

ঢাকার উত্তরা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন ভূঁইয়া। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন ওই কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন এবং নোয়াখালীর সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক অনুপম চন্দ্র দাস।

অন্যদিকে, তিনটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক সৈয়দ সাদিয়াল ফেরদৌস এবং বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক আবদুস সামাদ।

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন