Logo
Logo
×

শিক্ষা

কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ

কাজী লিবান উল হক জায়ান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে সাভারের ক্যান্টনমেন্ট সেনা পাবলিক স্কুল ও কলেজ থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 

কাজী লিবান বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাডভোকেট কাজী আশরাফুল হক জুয়েল এবং গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের সাবেক শিক্ষক লাইলি আহমেদ লিলির কনিষ্ঠ সন্তান। সে জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার কাজী ইমদাদুল হকের নাতি। আশরাফুল হক জুয়েলের বাড়ি টাঙ্গাইলের কাগমারী রোড এলাকায়।

বৃত্তি প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাজী লিবান জানায়, সে প্রতিদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। মনোযোগ উঠে গেলে সে পড়ার টেবিল থেকে উঠে গেছে। একটু ঘুরাঘুরি করে, কখন কখন টেলিভিশনে খেলা দেখে আবার পড়তে বসেছে। 

লিবান জানায়, সে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তির প্রত্যাশা করছে। বিজ্ঞান বিষয়ক পড়াশোনা তার ভালোলাগে। কাজী লিবান সততা, নিষ্ঠা ও মূল্যবোধ নিয়ে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে। একই সাথে পিতা-মাতা, শিক্ষাগুরুদের প্রতি লিবান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন