সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়।
রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকারের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা আরও বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, কৃতি আইনজীবী, সফল মন্ত্রী ও দক্ষ স্পিকারকে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও স্পিকার ছাড়াও তিনি সাবেক গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।



