Logo
Logo
×

শিক্ষা

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে যাতায়াতে অনিশ্চয়তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হওয়ায় রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস চলবে। হঠাৎ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী।

শনিবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ জুলাই ২০২৬ তারিখের সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ক্লাস প্রতিনিধি মাহবুব আলম বলেন, মূল সমস্যা ছিল নগরীতে বসবাসকারী শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে। অনেক এলাকায় এখনও পানি জমে রয়েছে। আগামীকালের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তখন তেমন কোনো আপত্তি ছিল না। কিন্তু রাতে হঠাৎ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, আমরা ধারণা করেছিলাম পরিস্থিতির উন্নতি হবে। তাই কতগুলো পরীক্ষা স্থগিত হয়েছে, তার আলাদা তালিকা করা হয়নি। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে, তাই কোনো বিভাগ চাইলে নিজ উদ্যোগে পরীক্ষা নিতে পারবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন