Logo
Logo
×

শিক্ষা

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে দ্বিপ মজুমদার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

জানা গেছে, বিকেলে মোহাম্মদপুর থানাধীন বসিলা ব্রিজের নিচের বুড়িগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। ওই সময় মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া যায়।

নৌ পুলিশ জানিয়েছে, আইডি কার্ডের সূত্র অনুযায়ী লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ ও সময় জানা যায়নি। এ ঘটনায় নৌ পুলিশ কর্তৃক পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন