Logo
Logo
×

শিক্ষা

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:২৭ পিএম

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১১ মে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। এর ফলে জনমনে বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন