Logo
Logo
×

শিক্ষা

‎রাবিতে গ্রীন ভয়েসের ফায়ার সেফটি ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

‎রাবিতে গ্রীন ভয়েসের ফায়ার সেফটি ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফায়ার সেফটি ও ফার্স্ট এইড শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের জামাল নজরুল ইসলাম ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক প্রশিক্ষক মো. সাখাওয়াত হোসেন। 

‎তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন প্রতিরোধের কৌশল এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে শেখান।

‎প্রশিক্ষণে সংগঠনের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. গোলাম মোস্তফা। এছাড়াও গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব উপস্থিত ছিলেন।

‎কর্মশালায় অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক করণীয়, আগুনের ঝুঁকি কমানোর উপায় এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বাস্তবধর্মী কৌশল তুলে ধরা হয়।

‎অংশগ্রহণকারী শিক্ষার্থী শাহানাজ আশরাফি বলেন, সরাসরি অনুশীলনের মাধ্যমে জীবন রক্ষাকারী বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে।

‎আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান মন্ডল বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎কর্মশালায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এ প্রশিক্ষণে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন সহযোগিতা প্রদান করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন