Logo
Logo
×

শিক্ষা

নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তিনি নিজে দুর্নীতিতে জড়াবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না। আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাবে না। শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি, তাই শিক্ষার অবকাঠামো মজবুত করাই সবার দায়িত্ব।

শিক্ষার মানোন্নয়নে তিনি তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি। পাঠ্যক্রম উন্নত করতে হবে, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে সামঞ্জস্য রাখতে হবে। তিনি বলেন, দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাধারা রয়েছে, তাই মানগত সমন্বয় জরুরি।

ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় ভাষা ও গণিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় টাস্কফোর্স গঠন করা হবে। ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে, তবে ইংরেজি শেখানোর আগে বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। দেশকে ভালোবাসার প্রমাণ শুধু আন্দোলনে নয়, কর্মক্ষেত্রেও দিতে হবে। দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন