Logo
Logo
×

শিক্ষা

শহীদ হবিবুর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীদের মাঝে টি-শার্ট বিতরণ

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

শহীদ হবিবুর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীদের মাঝে টি-শার্ট বিতরণ

ছবি : সংগৃহীত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল সংসদের উদ্যোগে হলের ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হল প্রাধ্যক্ষ কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

‎হল সংসদের নেতৃবৃন্দ জানান, হলের অবিচ্ছেদ্য অংশ ডাইনিং ও ক্যান্টিন কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ প্রদান এবং তাদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস।

‎এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসাইনসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন