Logo
Logo
×

শিক্ষা

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি ছাত্রদল নেতার মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি ছাত্রদল নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নৃবিজ্ঞান বিভাগের (৪৭তম আবর্তনের) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রনি মারা গেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগরের একটি ভবনের দ্বিতীয়তলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধদের মধ্যে অন্যরা হলেন- আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন