Logo
Logo
×

শিক্ষা

রাবি সায়েন্স ক্লাব ও StatX-এর যৌথ আয়োজনে ডাটা অ্যানালাইসিস কোর্স

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

রাবি সায়েন্স ক্লাব ও StatX-এর যৌথ আয়োজনে ডাটা অ্যানালাইসিস কোর্স

ছবি : সংগৃহীত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের গবেষণা ও পরিসংখ্যানভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও StatX-এর যৌথ আয়োজনে "Applied Data Analysis with SPSS & R" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১ ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন StatX-এর ফাউন্ডার ও সিইও এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন এবং বর্তমানে বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৫ সালে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ৯টি জিন শনাক্তে তার গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

‎আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান। উপস্থিত ছিলেন StatX-এর এডমিন এবং রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি ও আজীবন সদস্য কারিমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি খালিদ মাহমুদ ও সহ-সভাপতি দিগন্ত দে।

‎অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, "বর্তমান যুগে ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা যদি পরিসংখ্যান ও ডাটা অ্যানালাইসিসে দক্ষতা অর্জন করতে পারে, তবে তারা গবেষণা, উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে আরও এগিয়ে যেতে পারবে। StatX-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

‎এসময় রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এহসানুল হক দিনার-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। সভাপতি খালিদ মাহমুদ বলেন, "ডাটা অ্যানালাইসিস ও গবেষণাভিত্তিক দক্ষতা অর্জন বর্তমান সময়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণা জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।"

‎এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা SPSS ও R ব্যবহার করে বাস্তব ডাটা বিশ্লেষণের সুযোগ পেয়েছি, যা আমাদের গবেষণা ও থিসিসের কাজে অনেক সহায়ক হবে।"

‎অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। 

‎সমাপনী অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন