Logo
Logo
×

অর্থনীতি

ভারতীয় বন্দর দিয়ে আমদানি-রফতানি স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি: বাণিজ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০২ পিএম

ভারতীয় বন্দর দিয়ে আমদানি-রফতানি স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি: বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভারতীয় বন্দর ব্যবহার করে বাংলাদেশ-ভারত বাণিজ্য স্থগিতের বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানা যায়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।  

রোববার (১৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনা দেখা গেলেও আনুষ্ঠানিক রিপোর্ট হাতে আসেনি। সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে, যা পাওয়ার পর বিস্তারিত জানা সম্ভব হবে।  

উপদেষ্টা আরও জানান, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ী ও ভোক্তারা জড়িত। এই নিষেধাজ্ঞার ফলে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ ভারত বাংলাদেশে বেশি পণ্য রফতানি করে।  

তিনি বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

উল্লেখ্য, এক মাস আগে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সুতা আমদানি বন্ধ করে। এবার তৈরি পোশাক, ফলমূলসহ অন্তত সাত ধরনের পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। বর্তমানে শুধু কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য আমদানির সুযোগ দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন