Logo
Logo
×

অর্থনীতি

রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৩ পিএম

রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন

ছবি : সংগৃহীত

সরকার রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ৪১৮ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার এবং সৌদি আরব থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা আদেন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চতুর্থ লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৩০৬ কোটি ২২ লাখ টাকা। সৌদি আরব থেকে প্রতি টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৬২৭.৫০ মার্কিন ডলার।

অন্যদিকে, রাশিয়ার জেএসসি ‘বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)’ ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় নবম লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২০০ টাকা, যেখানে প্রতি টন সারের মূল্য পড়বে ৩০৬.৩৭ মার্কিন ডলার।

সরকারি এ সিদ্ধান্ত দেশের কৃষিখাতে সারের সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন