Logo
Logo
×

অর্থনীতি

দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন, সম্পদের গুণগত মান যাচাই, পর্ষদ পুনর্গঠন, মূলধন বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পদের গুণগত মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্ষদ পুনর্গঠন ও ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী চার বছরে ব্যাংকভিত্তিক পুনর্গঠন, মূলধন বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে সংস্থাটি।

এদিকে ব্যাংকিং খাত নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন