Logo
Logo
×

অর্থনীতি

সোমবার সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ থাকবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

সোমবার সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন