Logo
Logo
×

অর্থনীতি

আগস্টে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

আগস্টে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ছে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা বহাল থাকবে।

সর্বশেষ গত ১ জুন সরকার ডিজেল ছাড়া অন্যান্য জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায়। সেই দাম জুলাই মাসে অপরিবর্তিত থাকে এবং এখন আগস্ট মাসেও তা বহাল থাকবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন