টানা দুই দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
এর আগে গত ৩০ জুন বাজুস ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪২ দফা বাড়ানো হয়েছে, ৪২ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।



