বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
অকটেন: প্রতি লিটার ১৪০ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১৩৫ টাকা
ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১৩০ টাকা
এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, কেরোসিন ১১২ টাকা এবং ডিজেল ১০০ টাকা।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে।



