Logo
Logo
×

অর্থনীতি

স্বর্ণের বাজারে স্থিতিশীলতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

স্বর্ণের বাজারে স্থিতিশীলতা

আমদানি নির্ভরতার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। তবে সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এরপর থেকে আর কোনো পরিবর্তন হয়নি। ফলে বুধবার (১৪ এপ্রিল) আগের দামেই বিক্রি হচ্ছে এ মূল্যবান ধাতু।

বাজুসের সর্বশেষ ঘোষিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে বাজুস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন