Logo
Logo
×

অর্থনীতি

৩৮৭ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

৩৮৭ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের

ছবি : সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এপ্রিল মাসের জন্য নতুন করে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। মার্চ মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা, যা এপ্রিল মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করেছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল এবং অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল। এবার উভয় ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন