Logo
Logo
×

অর্থনীতি

ইতিহাস গড়ে মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

ইতিহাস গড়ে মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছেছে। সদ্যবিদায়ী মাস মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩.৮ বিলিয়ন ডলার), যা স্বাধীনতার পর একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ কোটি ডলার বেশি। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, যা ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল একই বছরের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং তৃতীয় সর্বোচ্চ এসেছিল চলতি বছরের জানুয়ারিতে (৩১৭ কোটি ডলার)।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৫০ কোটি ৪০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৯০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কৌশলগত নীতিমালা ও কঠোর তদারকির ফলে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন