Logo
Logo
×

অর্থনীতি

ঈদের আগে আবারও কমলো স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

ঈদের আগে আবারও কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

ঈদ সামনে রেখে দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী:

২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৬৪,৬২৫ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৫০,৩৬৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ২,১৪,৬১৮ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৭৪,৭৮৫ টাকা

এর আগে গত ১৪ মার্চ বাজুস ভরিতে ২,৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ২৬ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন